মানসিক সুস্থতা ও পুনর্বাসন প্রক্রিয়ায় থেরাপিউটিক অ্যাক্টিভিটির ভূমিকা অপরিসীম। আর্ট অ্যান্ড ক্রাফট বা সৃজনশীল কাজ ক্লায়েন্টদের মনোযোগ বৃদ্ধি করতে, মানসিক চাপ কমাতে এবং ভেতরের ইতিবাচক অনুভূতিগুলোকে প্রকাশ করতে সাহায্য করে।
তারই একটি সুন্দর প্রতিফলন দেখা গেল মনন সাইকিয়াট্রিক হাসপাতালে। আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট অত্যন্ত যত্ন ও নিখুঁত কারুকাজে রঙিন কাগজ কেটে তৈরি করেছেন একটি চমৎকার 'সান্টা ক্লজ'। এই ধরণের ছোট ছোট সৃজনশীল উদ্যোগ আমাদের ক্লায়েন্টদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং তাদের সুস্থতার পথকে আরও মসৃণ করে।
মনন সাইকিয়াট্রিক হাসপাতাল সবসময়ই ক্লায়েন্টদের এই ধরণের সৃজনশীলতা ও প্রতিভাকে উৎসাহিত করে আসছে।
Share This News